১০ :৫৯ পূর্বাহ্ণ
লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্টের নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন
যুক্তরাজ্যস্থ্য লালাবাজার ইউয়িনবাসীদের প্রিয় সংগঠন লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট, ইউ কে -এর নবনির্বাচিত কমিটির সভা সম্পন্ন হয়েছে।
২০ ডিসেম্বর একটি ভার্চুয়াল মিটিংয়ের পর এই প্রথম নবগঠিত কমিটির সদস্যদের স্বশরীরে উপস্থিতির মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়।
গত ১৭ জানুয়ারি মঙ্গলবার বিকালে লুটনের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নতুন সভাপতি আব্দুল হাফিজ ফজলু।
নব নির্বাচিত সেক্রেটারী মাহমুদুল হাসান রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন সদ্য সাবেক হওয়া সভাপতি মনসুর আহমদ।
প্রথমেই বিগত কমিটির সভাপতি মনসুর আহমদ ও সেক্রেটারী আব্দুল কুদ্দুস খান নব নির্বাচিত কমিটির সভাপতি আব্দুল হাফিজ ফজলু ও সেক্রেটারী মাহমুদুল হাসান রাসেলকে ক্রেস্ট ও ফুলের তোড়া উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। পরে সহ-সেক্রেটারী আবু হানিফ ও সহ-ট্রেজারার সুরমান মিয়ার পক্ষ থেকে আনা লুয়েটের লোগো সম্বলিত কেক কেটে সভার কার্যক্রম শুরু হয়। সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর উপস্থিত সকলে প্রত্যেকের নিজ নিজ পরিচয় ও অনুভূতি ব্যাক্ত করে সংক্ষেপে বক্তব্য রাখেন।
এরপর সভার সূচি অনুসারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনসহ আগামী বৎসরের জন্য পরিকল্পনা নেয়া হয়।
সভায় কার্যকরী কমিটির সদস্যদের আরোও যারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন তারা হলেন আব্দুল বাতিন, আশরাফুল হক খান রুমান, আব্দুল কুদ্দুস খান, লাল মিয়া, শেখ নজরুল ইসলাম, আলী হুসেন লয়লু, আব্দুল কাদির লাভলু, মোঃ এনামুল হক, মোঃ বশর , আবু হানিফ, সুরমান মিয়া, আকমল হুসেন খান, মামুন রহমান, উমর আলী রিপন ও মশিউল হুসেন খান সায়েম প্রমুখ।