ড্রীম সিলেট ডেস্ক
১১:০ ০ অপরাহ্ণ
পরিকল্পনা বিভাগের নতুন সচিব দক্ষিণ সুরমার মোহাম্মদ জয়নুল বারী
জনপ্রশাসনে রদবদলে পরিকল্পনা বিভাগের নতুন সচিব হয়েছেন দক্ষিণ সুরমার কৃতি সন্তান মোহাম্মদ জয়নুল বারী। গত ১১জানুয়ারী সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত পত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজা আখতারকে সচিব পদে পদোন্নতি দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারীকে পরিকল্পনা বিভাগের সচিব পদে দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উল্লেখ্য,গত ৩ জানুয়ারী প্রকাশিত ২০১৯-২০ অর্থ বছরে বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনায় ৫২টি মন্ত্রনালয়ের মধ্যে ১ম স্থান অধিকার করে সমাজকল্যাণ মন্ত্রনালয়। এর পেছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে মোহাম্মদ জয়নুল বারীর।
পরিকল্পনা বিভাগের নতুন সচিব মোহাম্মদ জয়নুল বারী সিলেট জেলার দক্ষিন সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বাগেরখলা গ্রামের বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব ও প্রাক্তন শিক্ষক মরহুম রফিকুল বারীর বড় ছেলে। বিসিএস এর ৯ম ব্যাচের প্রশাসন ক্যাডার জয়নুল বারী এর আগে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, কক্সবাজারের জেলা প্রশাসক, চটগ্রাম এর জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ছিলেন। তিনি জাফরাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, এমসি কলেজ থেকে এইচএসসি, ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ও র্নদান ইউনির্ভাসিটি হতে ইন পাবলিক পলিসি এন্ড ম্যানেজম্যান্ট ডিগ্রি লাভ করেন। তিনি বিদেশে প্রায় বিশটি কনফারেন্স এ যোগদান করেন।
এদিকে পরিকল্পনা বিভাগের সচিব পদে পদোন্নতি হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি।এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ জয়নুল বারীর সবাঙ্গীন মঙ্গল কামনা করেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে-প্রবাসীকল্যাণ মন্ত্রী
জগন্নাথপুরে কোমলমতি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য
কমলগঞ্জে হীড বাংলাদেশ মাইক্রো ফাইন্যান্সের পক্ষ থেকে ৭৫…
ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা…
জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন:…
কমলগঞ্জে ফিল্মি স্টাইলে সিএনজি থামিয়ে এক মহিলার কাছ…
কাতারে ৫ প্রবাসী নি.'হ'তের ঘটনায় মন্ত্রী আরিফুল হক…
কাতারে সড়ক দুর্ঘ'ট'নায় সিলেট কানাইঘাটের ৫ নি.'হ'ত
কোম্পানীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে তরুণের মৃ'.ত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা.জোবায়দা রহমানের ৫৪ তম…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ