শুক্রবার, এপ্রিল ২৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১০ জানুয়ারী ২০ ২৩
৫:২০ অপরাহ্ণ

জালালপুর কিন্ডারগার্টেনের ওরিয়েন্টেশন ও প্রবাসী সংবর্ধনা

দক্ষিণ সুরমার জালালপুর কিন্ডারগার্টেনের ওরিয়েন্টেশন ও প্রবাসী সংবর্ধনা অনুষ্টিত হয়েছে।

গতকাল সোমবার সকালে জালালপুর জালালিয়া সিনিয়র মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্টানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী মাজলুল আহমদ মিয়াজী কামরান, আমেরিকা প্রবাসী নাজেদুল আহমদ মিয়াজী রাফি এবং যুক্তরাজ্য প্রবাসী মাশহুদুর রহমান শাওন।

অনুষ্টানে সভাপতিত্ব করেন কিন্ডারগার্টেনের ব্যবস্থাপক বদরুল ইসলাম জয়দু। কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক মানিক আল মুবিনের সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কিন্ডারগার্টেনের পরিচালক ও জালালপুর জালালিয়া সিনিয়র ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা ইমদাদুর রহমান খান।

অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাংবাদিক খালেদ আহমদ, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান জিলন, জালালপুর সাহিত্য ফোরামের প্রতিষ্টাতা সভাপতি সুমন খান ও জালালপুর ছাত্রকল্যাণ পরিষদের প্রতিষ্টাতা সভাপতি নাজির হোসাইন।

বক্তব্য রাখেন সমাজসেবী মজমিল আলী, এনাম আহমদ, ছয়েফ আহমদ, সালমান শিকদার মুন প্রমুখ।

অনুষ্টানে যুক্তরাজ্য প্রবাসী শহিদুজ্জামানের সৌজন্যে ২০২৩ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

এছাড়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। অনুষ্টানে প্রবাসী সংবর্ধিত অতিথিদের জেকেজি এ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ