বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি: :
১৮ জুলাই ২০ ২৩
৯:৪৭ অপরাহ্ণ

গোলাপগঞ্জে সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

গোলাপগঞ্জে আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক বাবু জ্যোৎস্নাময় আচার্য্যরে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনিুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৮ জুলাই) সকাল ১১টায় প্রতিষ্ঠানের একটি হল রুমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নিজাম উদ্দিন সাহেবের সভাপতিত্বে সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল হামিদ ও সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় ৮ম শ্রেণি ছাত্র সাদিকুল ইসলাম শাওনের তেলাওয়তের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মহি উদ্দিন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডিং অফিসার মো: সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মো: মস্তাাব উদ্দিন কামাল, আল এমদাদ ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠানের দাতা সদস্য মো: আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তার হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য ইমাম উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তার হোসেন, শিক্ষক বদরুদ্দোজা প্রমুখ। অনুষ্ঠান শেষ বিদায়ী সহকারী প্রধান শিক্ষককে ছাত্র-শিক্ষক এবং কমিটির পক্ষ থেকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগণ অশ্রুসিক্ত নয়নে বিদায়ী শিক্ষকের সংবর্ধনা প্রদানকালে কেউ কান্নায় ভেঙ্গে পড়েন। শিক্ষকের প্রতি এই ধরনের বিরল সংবর্ধনা ও সম্মাননা সহসা চোখে পড়ে না।

শিক্ষার্থীদের এ ধরনের অশ্রুসজল ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠানটি উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে। শুরুতে মানপত্র পাঠ করেন নাছরিন আক্তার খানম।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ