বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৯ ফেব্রুয়ারী ২০ ২১
১:০ ৯ পূর্বাহ্ণ

সমাজকর্মী শাহ মো. লোকমান আলীকে নিসরাপ'র সংবর্ধনা

বিশিষ্ট যুব সংগঠক, সমাজকর্মী ও হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান শাহ মোঃ লোকমান আলী স্থায়ীভাবে যুক্তরাজ্য যাত্রা উপলক্ষ্যে 'নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ (নিসরাপ) এর উদ্যেগে বৃহস্পতিবার দুপুর ১২টার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

নিসরাপ'র মহা-সচিব, সাবেক ছাত্রনেতা যুব সংগঠক এম. বাবর লস্করের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিসরাপ'র উপদেষ্ঠা ও সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 'নিসরাপ' কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা ন্যাপ এর সাধারণ সম্পাদক ইসমত ইবনে ইসহাক সানজিদ, সহ অর্থ সম্পাদক আব্দুল মজিদ, নির্বাহী সদস্য ও সেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম আবু, যুবনেতা মাহবুব বক্ত চৌধুরী, নিসরাপ সিলেট জেলা'র সংগঠক আব্দুর রহমান শুভ, তাহের হোসেন ও জুবেল আহমদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ