২:১৭ পূর্বাহ্ণ
ছাতকে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
সুনামগঞ্জ জেলার ছাতকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ প্রণোদনার সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।
মঙ্গলবার (২৮ মার্চ ২০২৩) সকাল ১০ টায় ছাতক উপজেলা পরিষদ চত্ত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ প্রণোদনার সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ছাতক উপজেলার চেয়ারম্যান ফজলুর রহমান।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানের পরিচালনায় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা পরিষদের উপজেলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম।
বক্তব্য রাখেন ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, চরমহল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত । এসময় ছাতক উপজেলার উপসহকারী কৃষি অফিসারগণ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২২-২৩ অর্থ বছরের খরিপ ১/২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় আওতায় ছাতক উপজেলার ২৭০০ জন কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হবে।