শুক্রবার, এপ্রিল ২৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১ মার্চ ২০ ২৩
৯:১১ অপরাহ্ণ

দাউদপুরে দিশারী স্কুলে সাবেক চেয়ারম্যান ও প্রবাসী সংবর্ধিত

দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের দাউদপুর কোনারপাড়াস্থ দিশারী কিন্ডারগার্ডেন স্কুলের উদ্যোগে দাউদপুর ইউনিয়ন পরিষের সাবেক চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী দিলদার আহমদ চৌধুরী কচি ও ব্রাজিল প্রবাসী জগলু মিয়ার সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান গতকাল স্কুলে অনুষ্ঠিত হয়।

দিশারী কিন্ডারগার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাবেক মেম্বার হেলাল উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাসুম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে সংর্বধিত অতিথির বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী দিলদার আহমদ চৌধুরী কচি ও ব্রাজিল প্রবাসী জগলু মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁনীঘাট ইউনিয়ন পরিষের চেয়ারম্যান আখতার হোসেন, দিশারী কিন্ডারগার্ডেন স্কুলের পরিচালনা কমিটির সদস্য আব্দুল করিম, সহকারী পরিচালক ঝর্না বেগম, প্রধান শিক্ষিকা মুর্শিদা আক্তার। উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি আব্দুর নূর, স্কুলের সহকারী শিক্ষিকা আছমা বেগম, আমিনা বেগম, শিপা বেগম, রুশিদা আক্তার, তাহমিনা আক্তার, নুরজাহান বেগম, সাঈদা বেগম প্রমুখ।

শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র রাহিম আহমদ। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষাথীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিরা। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন দিশারী কিন্ডারগার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাবেক মেম্বার হেলাল উদ্দিন আহমদ অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, প্রবাসীরা শিক্ষা, চিকিৎসা ও উন্নয়নের সহ বিভিন্ন ক্ষেত্রে প্রবসে থেকেও ভূমি পালন করছেন। তা প্রশংসনীয়। বক্তারা দাউদপুরের প্রবাসীদের মত অন্যান্য প্রবাসীদেরকে এলাকার উন্নয়নে কাজ করার আহবান জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ