মঙ্গলবার, জুন ২৩, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৮ ডিসেম্বর ২০ ২০
১২:৫২ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে তিতাস উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ

এস এ ডিউক ভূঁইয়া- তিতাস(কুমিল্লা)থেকেঃ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ভিক্ষোভ মিছিল করেছে কুমিল্লার তিতাস উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

৬ ডিসেম্বর রবিবার বিকাল ৪ টার দিকে উপজেলা ছাত্রলীগের আয়োজনে গাজীপুর বাসস্ট্যান্ড থেকে হোমনা-গৌরীপুর সড়কে বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিল শেষে গাজীপুর ভূঁইয়া মার্কেটের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ ফকির। উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম ও সাধারণ সম্পাদক মোঃনজরুল ইসলামের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ আরোও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ- সভাপতি হাতেম তায়ী,সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি , আরিফুল মুন্সী, সারোয়ার হোসেন, রফিকুল ইসলাম নিরব,সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক মেহরাব আলম সায়মন সিকদার, ইমরান হোসেন, মিজানুর রহমান,জাহিদ হাসান প্রলয়, নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,বলরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সরকার আশিকুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার মাসুম ও সাতানী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ