বুধবার, মে ৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৬ অক্টোবর ২০ ২০
৬:৪৭ পূর্বাহ্ণ

অন্ধকারে ডুবে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ

আঁধার মেখেই হোক প্রতিবাদ, সকল আঁধারের বিরুদ্ধে। আলো আসবেই। আলোর আশাতেই মানুষ আজ প্রতিবাদী। নোয়াখালীর বেগমগঞ্জে পাশবিক র্ববরতার শিকার, সম্ভ্রম হারানো নারীর জন্য কাঁদছে মানুষ, কাঁদছে দেশ। এখন মানুষ মুক্তি চায়। মুক্তির জন্য প্রতিবাদের ভাষাও বদলায়।

এমনই বদলে যাওয়া প্রতিবাদ ‘ঘোর অন্ধকার’ বা কালো চিহ্ন ধারণ করা। এর এই প্রতিবাদী চিহ্নই এখন ভাইরাল নেট দুনিয়ায়। নোয়াখালী বেগমগঞ্জের নির্যাতিত নারীর পাশে দাঁড়িয়েছে মানুষ শোকের প্রতীক ‘কালো’ ধারণ করে।

গতকাল সোমবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কালো প্রতীকটি ব্যবহার করে অনেকে ধর্ষণের প্রতিবাদ করতে থাকে। একদিনের ব্যবধানেই অভিনব এই প্রতিবাদের প্রতীক ভাইরাল হতে দেখা যায়। অনেকে তার ফেসবুকে ওয়ালে প্রতীকটি ব্যবহার করেন। অনেকেই আবার প্রোফাইল করেন।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার ৩২ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর রবিবার (৪ অক্টোবর) বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় মামলা করা হয়েছে। এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে গৃহবধূর বসতঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখে স্থানীয় বাদল ও তার সহযোগীরা।

এরপর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে তারা। এ সময় গৃহবধূ বাধা দিলে তাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে তারা মোবাইলে ভিডিওচিত্র ধারণ করে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ