৭:৪৪ অপরাহ্ণ
মধ্যবিত্ত পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করছেন যুবলীগ নেতা রুহুল আমিন
বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন সিলেট মহানগরের সভাপতি, সিলেট মহানগর যুবলীগ নেতা রুহুল আমিন নিজ অর্থায়নে কিছু মধ্যবিত্ত পরিবারের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
তিনি বলেন, সমাজে অনেক মানুষই বিত্তবান আছে তাদের মধ্যে অনেকেই এখন করোনা পরিস্থিতিতে ঘরে বন্দি। আবার অনেকের ধন না থাকলেও মন অনেক বড়। দেখেন শেরপুরের সেই নজিম একজন ভিক্ষুক হয়ে ও ভিক্ষা করে তার স্বপ্নের ঘর বানানোর জন্য জমানো ১০ হাজার টাকা ত্রাণ তহবিলে যদি দান করতে পারে তাহলে আমরা কেন পারব না। দান করতে হলে মন মানসিকতা লাগে শুধু সম্পদ থাকলেই হবে না। সমাজের বিত্তবান মানুষেরা যদি এই পরিস্থিতিতে এগিয়ে আসে, তারা নিজেদের প্রতিবেশীদের বা নিজ এলাকার মানুষদের প্রতি একটু দয়াবান হয় তাহলেই আমাদের সমাজটা আরো ও অনেক সুন্দর হবে। এ লড়াই শুধু রাষ্ট্রনায়ক শেখ হাসিনার লড়াই নয় এ লড়াই আমাদের সবার। তাই আসুন নিজ উদ্যোগে অথবা সংগঠিত হয়ে এই দূর্যোগকালীন মূহুর্তে মানুষের পাশে থাকি।