১১:০ ০ অপরাহ্ণ
সিলেটে বন্যার্তদের মাঝে আনসার-ভিডিপির ত্রাণ বিতরণ
সিলেট জেলায় ভারি বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এই দুর্যোগকালীন সময়ে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, বিএএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি নির্দেশনা মোতাবেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার ও সদস্য-সদস্যারা বন্যার্তদের উদ্ধার তৎপরতাসহ সার্বক্ষণিকভাবে বিভিন্ন সহায়তা প্রদান করে যাচ্ছেন।
এর ধারাবাহিকতায় বুধবার (১৯ জুন) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেন্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম পিভিএমএস সার্বিক তত্ত্বাবধানে এবং সিলেট জেলা কমান্ড্যান্টে আলী রেজা রাব্বী বিভিএমএস সহযোগিতায় কোম্পানিগঞ্জ উপজেলায় বন্যার্তদের আশ্রয়কেন্দ্র তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রান্না খিচুড়ি ও শুকনো খাবার ওষুধ সামগ্রী বিতরণ করেন।
এছাড়া জৈন্তাপুর,গোয়াইনঘাট, উপজেলার বিভিন্ন এলাকায় শুকনো খাবার ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন। বিতরণকৃত সামগ্রী হলো- মুড়ি, চিড়া, আখের গুড়, মোমবাতি, ওর স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সাপে কাটা রশি, ব্রেড, ঔষধ সামগ্রী,কলাগাছের ভেলা।
ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন সিলেট জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী আনসার ও ভিডিপির ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের সিনিয়র সহকারী পরিচালক মো. মশিউর রহমান মানিক, সিলেট জেলার সার্কেল অ্যাডজুট্যান্ট এ এস এম এনামুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. সেলিনা বেগম,ও বাহিনীর কর্মকর্তা ও সদস্য বৃন্দ।