৮:২৪ অপরাহ্ণ
সিলেটে জনতা ব্যাংকের সংবর্ধনা
সিলেটে জনতা ব্যাংক লিমিটেড এর উদ্দোগে ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ আবুল বাসার ও মোঃ আব্দুল হামিদ খানের অবসরোত্তর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২রা ফেব্রুয়ারী বৃহস্পতিবার জনতা ব্যাংক লিমেটেড এর সিলেট বিভাগীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৈদেশিক বিনিময় কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক দেবাশিস দেব এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয় এর মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ।
তিনি তার বক্তৃতায় বলেন, দুই জন অভিজ্ঞ কর্মকর্তা এক সাথে চলে যাওয়ার ফলে সিলেটে ব্যাংকের শুন্যতা সিষ্টি হবে তা পূরণ করা অনেক কষ্ট সাধ্য, তবু ও যে চিরাচরিত নিয়ম তা পরিপালন করে, চলে যেতে হবে। চাকুরীতে যোগদান করলে একদিন সবাই চলে য়েতে হবে নতুনরা এসে এ জায়গা পূরণ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেন সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিন্দাবাজর কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, এরিয়া অফিস, সিলেট এর সহকারী মহাব্যবস্থাপক মাধব রাম পালসহ সিলেট অঞ্চলে কর্মরত র্নিবানী ও কর্মকর্তা, কর্মচারীগন ।