স্টাফ রিপোর্টার::
৯:৩৬ অপরাহ্ণ
মণিপুরী ছাত্র সমিতির আলোচনা সভা
সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে: মেয়র আরিফ
বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) কেন্দ্রীয় কমিটি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর মির্জাজাঙ্গাল মণিপুরী রাজবাড়িতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে। এ উপলক্ষে চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা, নৃত্যানুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ লোক শহীদ হয়েছেন। ২ লক্ষ মা-বোন সভ্রম হারিয়েছেন। আমাদের হাজার বছরের কৃষ্টি ও সংস্কৃতি লালনসহ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে।
বামছাস কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ. মনিলাল সিংহের সভাপতিত্বে ও স্নিগ্ধার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন-সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, দৈনিক উত্তরপূর্ব’র নির্বাহী সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ, বিশিষ্ট নাট্যজন ও সমাজসেবক এম.উত্তম সিংহ রতন, একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্টস(এমকা)এর সভাপতি অকৈজম দিগেন সিংহ ।
দ্বিতীয় পর্বে অতিথিদের উত্তরীয় প্রদানের পর স্বাগত বক্তব্য রাখেন বামছাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস.কেশব সিংহ। বক্তব্য রাখেন-বামছাস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হিজম সুশীল, সমাজসেবী ধরনী সিংহ।
সকাল ১০টায় মির্জাজাঙ্গাল মনিপুরী রাজবাড়িতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও বামছাস এর পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানমালা ৩টি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ছিল শিশু কিশোরদের বিজয়ের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। দ্বিতীয় পর্বে আলোচনা সভা এবং সবশেষে তৃতীয় পর্বে একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্টস (এমকা) সিলেট এর পরিবেশনায় নৃত্যানুষ্ঠান যা দর্শকদের মাতিয়ে তোলে।
প্রথম পর্বে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন বামছাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস. কেশব সিংহ। বিজয়ীদেরকে অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী পুরস্কার প্রদান করেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায়-‘ক’ বিভাগে ১ম- স্বরূপ সিংহ, ২য়- বিথিকা সিনহা বিন্তী,৩য়- দিপাল সিংহ।‘খ’ বিভাগে-১ম- লুশি দেবী,২য়- অর্ঘ্য সিংহ,৩য়- সূচিতা সিনহা। আবৃত্তি প্রতিযোগিতায় ‘ক’ বিভাগ-১ম- বিথীকা সিনহা বিথী,২য়- গিরিরাজ সিংহ,৩য়- দিপাল সিংহ। ‘খ’ বিভাগে-১ম- নবনীতা সিনহা,২য়- প্রিয়সী সিনহা প্রিয়াংকা।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
চু'রি-ছি'নতাই রোধে রাত জেগে পাহারায় গোটাটিকর ব্রাদার্স ক্লাব…
অবৈ'ধ পথে বিদেশযাত্রা দালা'লদের ফাঁ'দ প্রতি'রোধে ক'ঠোর পদক্ষেপের…
দক্ষিণ সুরমায় ব্র্যাকের আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন'স ফর ইয়ুথ…
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু: পরিকল্পিত নগরায়ন ও…
নর্থ ইষ্ট মেডিকেল কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে…
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বি'রু'দ্ধে জমি দ'খল ও…
তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী র্যালি আগামীকাল বুধবার
ঘনঘন বিদুৎ লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেট বিভাগ গণদাবি পরিষদের…
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি…
কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে আলোচনা সভা
কানাইঘাটে কয়েকটি পরিবারের নারীরাও নিরা'পদে চলতে পারছেন না!
সিলেটে সড়ক দু'র্ঘট'নায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ