শাহ মোহাম্মদ তানভীর আহমদ,পর্তুগাল ::
৮:৩২ অপরাহ্ণ
পর্তুগালে বাংলাদেশী প্রতিষ্ঠানের আয়োজনে ডায়াবেটিস রোগীদের সচেতনতায় কর্মশালা অনুষ্ঠিত
আসন্ন রমজান উপলক্ষে খাদ্য অভ্যাস এবং ডায়বেটিস রোগীদের বিশেষ সর্তকতা ও পরামর্শ প্রদানে একটি বিশেষ কর্মশালার আয়োজন করে পর্তুগাল মাল্টিকালচারাল একাডেমির স্বাস্থ্য বিষয়ক প্রকল্প 'কমিউনিটির জন্য স্বাস্থ্য ।' যার সার্বিক সহযোগিতায় ছিল স্থানীয় স্বাস্থ কেন্দ্র (USF de Baixa) ও Bengalisboa প্রকল্প। শুক্রবার (২৫মার্চ) বিকেলে পর্তুগালের রাজধানী লিসবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
কর্মশালায় ডায়াবেটিস সংক্রান্ত প্রশ্নের উত্তর এবং সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র (USF de Baixa) এর প্রধান ড. ক্রিশ্চিয়ানো সহ ৫ জন ডাক্তারের একটি বিশেষায়িত টিম যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশী ডাক্তার ফারসানা ও নার্স পপি। পর্তুগীজ সরকারের স্বাস্থ্য বিষয়ক প্রকল্প হেলদি নেইবারহুড এর অধিনে বাস্তবায়িত প্রকল্পটির অধিনে সপ্তাহে তিন দিন সোম, বুধ ও শুক্রবার স্থানীয় সময় দুপুর ২ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত পর্তুগাল মাল্টিকালচারাল একাডেমিতে সরাসরি বাংলাদেশী ডাক্তার ও নার্সের সমন্বয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ পাওয়া যায় বিশেষ করে নারী ও শিশুদের জন্য। প্রকল্পটিতে বাংলাদেশী সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রায় ২০ জনের অধিক স্বাস্থ্যকর্মী সেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। তাছাড়া স্থানীয় আই এস সি টি ই বিশ্ববিদ্যালয়ের এনথ্রপলজি বিভাগের দুই জন পিএইচডি গবেষক কাজ করছেন সেচ্ছাসেবী হিসেবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ব্যক্তিত্ব, স্থানীয় সোসালিষ্ট পার্টির নেতা এবং বাংলাদেশ ইসলামিক সেন্টারের সভাপতি রানা তাসলিম উদ্দিন। কর্মশালার শুরুতে প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা প্রদান করে প্রতিষ্ঠানের পর্তুগীজ শিক্ষিকা এবং এই প্রকল্পের সমন্বয়ক সোফিয়া ফনসেকা এবং বাংলাদেশী ডাক্তার ফারসানা। উল্লেখ পর্তুগাল মাল্টিকালচারাল একাডেমি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়ে অভিবাসী কমিউনিটির উন্নয়নে নানা ধরনের প্রকল্প বাস্তবায়ন করে আসছে। পর্তুগীজ ভাষা শিক্ষা কোর্স যা পর্তুগীজ নাগরিকত্ব আবেদন প্রযোজ্য ও অপরিহার্য, লিগাল সাপোর্ট, জরুরি খাদ্য সহযোগিতা এবং স্বাস্থ্য বিষয়ক প্রকল্প সহ অভিবাসীদের বিভিন্ন ভোকেশনাল প্রশিক্ষণের আয়োজন করে আসছে। কর্মশালা শেষে উপস্থিত মানুষজন সরাসরি পর্তুগিজ এবং বাংলাদেশী ডাক্তারদের সাথে স্বাস্থ্য বিষয়ক নানান ধারনা ও পরামর্শ নেন এবং এধরনের আয়োজনে বাংলাদেশী এই প্রতিষ্ঠান করায় আয়োজকদের সাধুবাদ জানান।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন
সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের রূপকার: নাসিম…
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃ'ত্যু'বার্ষিকীতে ছাত্রদলের…
সিলেট প্রেসক্লাবের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে
শাল্লায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নতুন শিক্ষকদের…
প্রণবকান্তি দেবের 'জানা পথে অজানা প্রান্তরে'- গ্রন্থের পাঠ…
লালাবাজারে ফ্রান্স প্রবাসী রিপন আহমেদ সংবর্ধিত
কুলাউড়ায় মেয়র পদে কামাল উদ্দিন আহমদ জুনেদের প্রার্থিতা…
প্রকৃত শিক্ষা মানুষের ভেতরে বিনয়, আখলাক ও সৎ…
স্বেচ্ছায় অবসর নিয়ে আবার চাকুরি ফিরে পেতে প্রধান…
দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি…
কুলাউড়ায় প্রবাসীর বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করলেন আ'লীগ…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ