১২:৩৮ পূর্বাহ্ণ
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সিলেট প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্যসন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। সোমবার সকালে নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসকাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি ইকরামুল কবির, সহ-সভাপতি এম এ হান্নান ও আবদুল কাদের তাপাদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, কার্যনির্বাহী সদস্য আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ও আব্দুর রাজ্জাক, সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, আব্দুল বাতিন ফয়সল, মো. দুলাল হোসেন, শেখ আশরাফুল আলম নাসির, নাজমুল কবীর পাভেল, দিগেন সিংহ, গোলজার আহমেদ, প্রত্যুষ তালুকদার, নিরানন্দ পাল, মাইদুল ইসলাম রাসেল, গোপাল চন্দ্র বর্ধন, মাধব কর্মকার, সহযোগী সদস্য প্রণবকান্তি দেব প্রমুখ।