১১:৫৯ অপরাহ্ণ
রাজু আহবায়ক, রফিক সদস্য সচিব
ফ্রেন্ডস ক্লাবের আহবায়ক কমিটি গঠন
সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নগরীর ২৭নং ওয়ার্ডের ফ্রেন্ডস ক্লাব এর আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক জরুরি সভা গত ১৪ নভেম্বর শনিবার সন্ধ্যায় গোটাটিকর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় উপদেষ্টা ও সদস্যবৃন্দদের উপস্থিতিতে ২০১৯-২০ সেশনের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সর্বসম্মতিক্রমে নতুন ৫ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
আহবায়ক কমিটিতে ফ্রেন্ডস্ ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা রাজু আহমদকে আহবায়ক ও ২০১৯-২০ সেশনের সিনিয়র সহ-সভাপতি রফিকুজ্জামান রফিক-কে সদস্য সচিব করে ঘোষণা করা হয়। কমিটিতে সদ্য সাবেক কমিটির সহ-সাধারণ সম্পাদক সুজিত চন্দ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও শিক্ষা সাহিত্য সম্পাদক মামুন আহমদ চৌধুরী-কে যুগ্ম আহবায়ক রাখা হয়।
আহবায়ক কমিটি আগামী ২০২১ সালের জুন মাস পর্যন্ত ফ্রেন্ডস ক্লাবের কার্যক্রম পরিচালনার পাশাপাশি নতুন কমিটি গঠনের সকল কার্যক্রম সম্পন্ন করবে। পরবর্তীতে ২০২১ সালের জুলাই মাসে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।
সভায় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস্ ক্লাবের উপদেষ্টা সাদিকুর রহমান, জাকারিয়া আহমদ লিটন, আলী হোসেন কয়েছ, রাজু আহমদ, মঞ্জুর আহমদ চৌধুরী, জাহাঙ্গীর হোসেন রাজ, আরিফ মিটু, আব্দুল ওয়াহিদ, হাবিবুর রহমান সুমন (সদ্য সাবেক সভাপতি), কার্যকরী কমিটির সদস্য রফিকুজ্জামান রফিক, নাকিব খান, শিমুল ইসলাম, নিজামুল ইসলাম সুমন, সুজিত চন্দ, রাজিব আহমদ, মামুন আহমদ চৌধুরী, জাকির হোসেন, আব্দুর রহমান, আব্দুস সামাদ, খালেদ আহমদ, মোহিতুর রহমান সোহাগ, সাব্বির হোসেন প্রমুখ।