মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
বিজ্ঞপ্তি:
৩০ জানুয়ারী ২০ ২৫
১০ :০ ৫ অপরাহ্ণ

সভাপতি জয়নাল, সম্পাদক বীরেন্দ্র
সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন

সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির ২০২৫-২৬ ইং সনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

সিলেট জজ আদালতস্থ আইনজীবী সহকারী সমিতি কার্যালয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ) সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৩৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সন্ধ্যায় ভোট গণনা শেষে সভাপতি পদে ২০২ ভোট পেয়ে বিজয়ী হন বর্তমান সভাপতি জয়নাল আবেদীন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. দিলাজ আহমদ ও শাকিল আহমদ পেয়েছেন ৭০ ভোট করে।

এ পদে আতাউর রহমান চৌধুরী রুকেল পেয়েছেন ১০ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হন বীরেন্দ্র চন্দ্র মল্লিক। তার নিকটতম প্রতিদ্বন্ধি শাহনূর আহমদ পেয়েছেন ১০৫ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে ১৮৬ ভোট পেয়ে বিজয়ী হন শরীফ আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্ধি সুলতান আহমদ চৌধুরী পেয়েছেন ১৬৮ ভোট। লাইব্রেরী সম্পাদক পদে মো. আছাদ উদ্দিন তালুকদার ১৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এর পূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন, সহ-সাধারণ সম্পাদক পদে মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মো. আতিকুর রহমান আতিক, অর্থ সম্পাদক পদে বিপুল চন্দ দাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নেপুর চন্দ্র গুন, দপ্তর সম্পাদক পদে মো. নুরুল হক নাহিদ, প্রচার সম্পাদক পদে সজিব কুমার চন্দ ও কার্যনিবাহী সদস্য পদে বিজয়ী হন মো. জুবের আহমদ, তারা মিয়া, মো. শিমুল আহমদ, সোহাগ আহমদ, ঝুমুর চন্দ্র দাশ, শাহ মো. এমদাদুল হক রাজন, মো. বুরহান উদ্দিন উজ্জ্বল। দ্বি-বার্ষিক এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মো. জমির উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার সুনিল চন্দ্র পাল নিবাস, প্রধান প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন মো. নিজাম উদ্দিন ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে ছিলেন মো. আব্দুল মুকিত, মো. দিলাজ উদ্দিন আহমদ, মো. আলিমুন নুর সায়েম ও মো. আমির উদ্দিন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ