১১:২২ অপরাহ্ণ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষীকীতে সিলেটে আলোচনাসভা
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষীকী সিলেটে উদযাপিত হয়েছে। সিলেট জেলায় অবস্থানরত বিএনএফ এর সদস্য সংগঠনগুলো নগরীর উপশহরস্থ আইডিয়ার কেন্দ্রীয় অফিসে কেক কেটে এবং আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষীকী উদযাপন করে।
আইডিয়ার সহকারী পরিচালক নাজিম আহমদ এর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষীকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেছিস এর নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো. আব্দুল হামিদ, নির্বাহী পরিচালক এসডিএস, মো. মনসুর আলম, নির্বাহী পরিচালক এইচডিও, বাবুল আকতার, বিভাগীয় সমন্বয়কারী এডাব, আরডব্লিউডিও এবং এওয়ার্ড এর সিনিয়র কর্মকর্তাবৃন্দ।
সভায় বিএনএফ এর ফান্ড দিয়ে পরিচালিত উন্নয়ন প্রকল্পের একটি অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে উঠে আসে উন্নয়ন সংস্থা আইডিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামে চলতি বছরের আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত ৫জন অসহায় মানুষকে ৫টি ঘর নির্মাণ করে দিয়েছে।
এইচ. ডি. ও ৭ জনকে ঘর, ১ জনকে ভ্যান, ৩ জনকে গাভী প্রদান করেছে। আরডব্লিউডিও ৪০ জন কিশোর কিশারীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে। এওয়ার্ড মুরগীর খাচাসহ মুরগী ও বন্যা পরবর্তী ৯টি গরু বিতরণ করেছে। এসডিএস ১৩ তম পর্যায়ের ফান্ড দিয়ে ৪টি গাভী বিতরণ করেছে এবং জেছিস ১৫ জন নারীকে ২ টি করে ছাগল বিতরণ করেছে। বিজ্ঞপ্তি