৯:০ ৪ অপরাহ্ণ
আদর্শ ছাত্রসমাজ গঠনে তালামীযে ইসলামিয়া কাজ করে যাচ্ছে --মো. জাহেদুর রহমান
রাজনগর ডি.এস ফাযিল মাদরাসা তালামীযের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলাধীন রাজনগর ডি.এস ফাযিল মাদরাসা শাখার উদ্যোগে দাখিল ও আলিম সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২২ ফেব্রুয়ারী, বুধবার, দুপুর ১২ ঘটিকার সময় উপজেলার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি জাকারিয়া হোসেন ইমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধুমাত্র শিক্ষা-ই নয় বরং সুশিক্ষাই জাতির মেরুদন্ড।
সময়ের চাহিদায় সুশিক্ষায় শিক্ষিত করা ও উন্নত চরিত্র গঠনের মাধ্যমে আদর্শ ছাত্রসমাজ গঠনে তালামীযে ইসলামিয়া কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলার সহ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আলাউর রহমান টিপু, সংগঠনের মৌলভীবাজার জেলার সহ-সভাপতি সাহেদ আহমদ।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক নাসির খাঁন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলার সহ-প্রচার সম্পাদক মামুন আহমদ, আফজাল হোসেন সাজু, রাজনগর উপজেলার সাধারণ সম্পাদক আলী হোসাইন মিতুল, সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান টিটু, সদর উপজেলার সহ-সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, ৬নং টেংরা ইউনিয়ন আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা জুনেদ তরফদার, রাজনগর ডি.এস ফাযিল মাদরাসার সহ-সভাপতি রায়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক সাজু আহমদ, সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুর রহমান লিমন, সহ-সাংগঠনিক সাজ্জাদ সাজু ও জুবেল আহমদ প্রমুখ।