১২:১১ অপরাহ্ণ
নিউ ইয়র্ক'র ওজনপার্কে আওয়ামী পরিবারের জাতীয় শোক দিবস পালন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বাষির্কী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নিউইয়র্ক'র ওজনপার্কে’র আল মদিনা পার্টি হলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয় । যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযাদ্ধা জনাব আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানী বাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি ইউ এস এর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আজিজুর রহমান সাবু , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব মিছবাহ উদ্দিন , বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি ইউ এস এর উপদেষ্টা জনাব মোস্তফা কামাল , যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সম্পাদক জনাব কফিল উদ্দিন বুরহান , বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ -সভাপতি ও দুবাগ ইউনিয়নের চেয়ারম্যান জনাব নাজিম উদ্দিন , যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের অন্যতম নেতা জনাব খসরুজজামান খসরু , মুডিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম , নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক জনাব শিমুল হাসান , সহ সভাপতি ও বিয়ানী বাজার সরকারী কলেজের সাবেক জিএস ফারুকুল হক , যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জনাব হেলিম উদ্দিন , আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল বাবর , বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আলিম , যুবনেতা ফজলে রাবিব সেবুল ।অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির যুগ্মসচিব যুবনেতা আব্দুল কুদ্দুস টিটু । সভা পরিচালনা করেন শোক সভা উদযাপন কমিটির সচিব জনাব আব্দুল হাসিব । সভায় অতিথিবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৭৫’র সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং বলেন এ দেশের মুক্তি সংগ্রামে তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ।যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু মানুষের মনে চিরজাগ্রত থাকবেন ।বিশ্ব মানবতার মহান নেতা বঙ্গবন্ধু আজ সারা বিশ্বের আদর্শের প্রতীক। বঙ্গবন্ধুর হত্যার বিচারের মাধ্যমে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বসভায় কলংকমুক্ত করেছেন। পরিশেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। সভায় অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও আওয়ামীলীগ নেতা ফখর উদ্দিন, বিশিষ্ট কমিউনিটি নেতা আং হক মনিয়া, গোলাম মতু’জা , জালাল আহমদ ,আলাল উদ্দিন, জনাব কামাল আহমদ , যুবনেতা খয়রুল হক , যুবনেতা সাব্বির আহমদ প্রমুখ ।সভাপতির সমাপনী ভাষনের মাধ্যমে শিরনী বিতরন শেষে সভার কাজ সমাপ্ত করা হয় ।