৭:৩৭ অপরাহ্ণ
আব্দুল গফুর স্কুল এন্ড কলেজে বিজয় দিবস পালন
শ্রদ্ধা, ভালোবাসা ও যথাযোগ্য মর্যাদায় সিলেট নগরীর আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আতিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. জিয়াউর রহমান, কিন্ডারগার্টেন শাখার প্রধান নাজমা আক্তার, হাইস্কুল এন্ড কলেজ শাখার সহকারি শিক্ষক আব্দুর রকিব মানিক, হেলাল উদ্দিন, প্রভাষক নুরে কামাল ভুইয়া, হুমায়রা আহমদ জুতি। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কিন্ডারগার্টেন শাখার শিক্ষক মাহবুবুল হক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক আছমা বেগম, রুহেলা বেগম, সাবরিনা সুলতানা, সহকারি শিক্ষক মমতাজ বেগম, পারভীন বেগম, মাহবুবা ইসলামসহ স্কুল এন্ড কলেজ ও কিন্ডারগার্টেন শাখার সকল শিক্ষক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি