৩:৪০ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের অভিষেক
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, সিলেট এর অভিষেক, বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৬ ফেব্রুয়ারি রাতে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
অফিসার্স কাউন্সিলের সভাপতি অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ এর সভাপতিত্বে ও উপ-পরিচালক অমিত্র সূদন পালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) রূপ রতন পাইন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ, কে,এম এহসান। স্বাগত বক্তব্য রাখেন অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সম্পাদক রাজেশ্বর ভট্টাচার্য্য।
কাউন্সিলের ২০২৩-২০২৪ বছরের নির্বাচিত কর্মকর্তাদের শপথ পাঠ করান প্রধান অতিথি। দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করেন সিলেট বেতারের বিশিষ্ট শিল্পী অধ্যাপক বিজন রায় ও অনিন্দিতা অপি, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কালিপদ রায়, মোঃ মোয়াজ্জেম হোসেন, সহকারী পরিচালক তুলসী চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে পরিচালক (এলপিআর) মোঃ আব্দুল হাছিব, অতিরিক্ত পরিচালক সৈয়দ শোয়েবুর রহমান, আবু তৈয়ব মোঃ আব্দুল্লাহ, মোঃ আতিকুর রহমান, কালিপদ রায়, মোঃ সাইফুল আলম, মোঃ মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ আব্দুল মন্নান, ফরিদ আহমদ, মোঃ আব্দুর রহমানসহ কাউন্সিল সদস্যরা উপস্থিত ছিলেন। সবশষে উপস্থিত সকলকে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়।