৯:৫৯ অপরাহ্ণ
যুগান্তর সেরা গণমাধ্যম পদক পাওয়ায় তিতাসে আনন্দ শোভাযাত্রা
দেশের সেরা গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে জাতীয় প্রেস কাউন্সিল পদক-২০২২ পাওয়ায় ও যুগান্তর পত্রিকা প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে প্রথম হওয়ায় কুমিল্লার তিতাস উপজেলায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক যুগান্তর পত্রিকার তিতাস উপজেলা প্রতিনিধি মো. মহসিন হাবিবের আয়োজনে রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে ও সকাল সাড়ে ১০টায় তিতাস থানার সামনে থেকে পৃথক ব্যানারে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আশিক-উর- রহমান, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.ছাইদুর রহমান ভূইয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুলের ছাত্রীগণ ।
অপরদিকে তিতাস থানায় আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন থানার ওসি (তদন্ত)রফিকুল ইসলাম, সেকেন্ড অফিসার গিয়াসউদ্দিন, এস আই আব্দুল করিম, আবদুল হাকিম,পূষন শাহা,তপন চন্দ্র দাস, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, মো.কাজল মিয়া মেম্বার, বিশিষ্ট সমাজ সেবক শামসুল হক মোল্লা, সাংবাদিক কামরুল হাসান সরকার, মুন্সি শামসুদ্দিন আহমেদ সাগর, বিশিষ্ট লেখক এস এ ডিউক ভূঁইয়া, নাঈম সরকারসহ আরো অনেক।