শুক্রবার, এপ্রিল ২৪, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি ::
৯ ফেব্রুয়ারী ২০ ২৩
৩:৩৮ অপরাহ্ণ

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক স্বপনকে দেখতে গেলেন সাংবাদিক নেতৃবৃন্দ

সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে শয্যাশায়ী অসুস্থ দৈনিক নয়াদিগন্ত, দৈনিক সবুজ সিলেটের প্রতিনিধি ও সাপ্তাহিক সকালের দিগন্ত পত্রিকার প্রকাশক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন’কে দেখতে গেছেন গোলাপগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সাংবাদিক আজিজ খান ও সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক, দৈনিক আজকালের পত্রিকার সাংবাদিক ফখরুল ইসলাম শাকিল।

তারা বুধবার(৮ ফেব্রুয়ারী) দুপুরে তার বাড়ীতে সাংবাদিক সৈয়দ দেলওয়ার হোসেন স্বপনকে দেখতে যান। এসময় তার শারীরিক অবস্থার খোজ খবর নেন এবং রোগ মুক্তি কামনা করেন। সাংবাদিক নেতৃবৃন্দকে দেখে আহত সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন কান্নায় ভেঙে পড়েন।

সাংবাদিক আজিজ খান ও ফখরুল ইসলাম শাকিল দু'জনই সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন’র স্বাস্থ্যর খবরাখবর নেন। তারা মানসিক অবস্থা দৃঢ় করার জন্য তার পারিবারের সদস্যদের অনুরোধ জানান। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন'র সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের দোয়া কামনা করেন।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে মোটর সাইকেল চালিয়ে গোলাপগঞ্জের চারখাই যাবার পথে চকরিয়া পেট্রোলপাম্পের সামনে আসা মাত্র সিগন্যাল ছাড়া ভাদেশ্বর থেকে আসা নম্বর বিহীন সিনজি গ্যাস পাম্পে ঢুকার সময় তার মোটরসাইকেলের ধাক্কায় তিনি আহত হন।

আহতবস্থায় স্থানীয়রা তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসা নিয়ে ডাক্তারের পরামর্শে তার নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থান নিচ্ছেন।

অসুস্থ অবস্থায় গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ মৌসুমী মান্নান সহ আরোও অনেকে তার শারিরীক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ