শুক্রবার, এপ্রিল ২৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৩ মার্চ ২০ ২৩
৩:১৬ অপরাহ্ণ

সৈয়দ কুতুব জালাল মডেল হাইস্কুলের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল

দক্ষিণ সুরমা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ কুতুব জালাল মডেল হাইস্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল মুক্তাদির ( মন্তই মিয়া,) মৃত্যুবার্ষিক উপলক্ষ্যে বিদ্যালয়ের উদ্যোগে ২২মার্চ বুধবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা সিলাম ইউনিয়নের সৈয়দ কুতুব জালাল মডেল হাইস্কুলে বার্ষিক মিলাদ মাহফিল অনষ্টিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল খালিক। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও মাওলানা আব্দুল মালিক এর পরিচালনায় মহফিলে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক হুমন আহমদ চৌধুরী, ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য মোঃ জিয়াউল হক, অভিভাবক সদস্য ফারুক মিয়া, সাবেক সদস্য আলা উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী এম. কে. করিম (কাওছার),সিলাম ইউপি সদস্য আলতাফ হোসেন। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শামিনুল হক ও সাহেদ আলী।

মিলাদ মাহফিলে কেরাত, হামদ ও নাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে ২০২৩ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও তাদের শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ