৯:২৭ অপরাহ্ণ
জুবায়ের সভাপতি, রিদ্বওয়ান সম্পাদক
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর আওতাধীন ৭নং ওয়ার্ড শাখার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
১৯ জুন, সোমবার, বিকাল ৪টায় পাঠানটুলাস্থ লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেট এর হলরুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি আতিকুর রহমান সাকের ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হুসাইন আহমদ।
কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সভাপতি এম. শামছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন সামাদ, প্রশিক্ষণ সম্পাদক ময়নুল ইসলাম মুন্না ও সহ প্রশিক্ষণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে জুবায়ের আহমদকে সভাপতি, মো. মুহিবুর রহমান রিদ্বওয়ানকে সাধারণ সম্পাদক ও মো. শাখাওয়াত হোসেন সাকিবকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ সভাপতি ইয়াছিন নূর রহমান, সহ সাধারণ সম্পাদক শিব্বির আহমদ, মিফতাহ আহমদ তামিম, সহ সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত হোসেন শোয়েব, রায়হান আহমদ অপু, প্রচার সম্পাদক তারেক আহমদ, সহ প্রচার সম্পাদক রবিউল হাসান রাজু, অর্থ সম্পাদক ফাহিম আহমদ, অফিস সম্পাদক সাইফুর রহমান, সহ-অফিস সম্পাদক নাইম আহমদ, ফাহিম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক বিরাম উদ্দিন, সহ প্রশিক্ষণ সম্পাদক আব্দুল হাফিজ মাহিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নোমান আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু সাদাত মোহাম্মদ নাসিম, সদস্য- তাওসিফ বিল্লাহ, ইমরান আহমদ, আব্দুল্লাহ সালেহ, নাবিদ আহমদ, সামির ইয়াসার মো. রিমন ও জুনাইদ আহমদ।