শুক্রবার, এপ্রিল ২৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৬ ফেব্রুয়ারী ২০ ২৩
৭:০ ৭ অপরাহ্ণ

ইমাম উদ্দিন সভাপতি, কামরুল সম্পাদক
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ড শাখার কাউন্সিল

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর আওতাধীন ২৪নং ওয়ার্ড শাখার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১৩ ফেব্রুয়ারি, সোমবার, বাদ এশা সোবহানীঘাটস্থ সংগঠনের বিভাগীয় কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি আতিকুর রহমান সাকের ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হুসাইন আহমদ। কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সহ সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন সামাদ ও সহ প্রচার সম্পাদক আরিফ মাহমুদ জামি।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ইমাম উদ্দিন মানিককে সভাপতি, কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও ছালিম আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ সভাপতি শামীম আহমদ, মুস্তাকিম আশরাফ, সহ সাধারণ সম্পাদক আবুল হাসান জুনেদ, সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক খায়রুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মোজাম্মেল হক, অর্থ সম্পাদক নুরুল হাসান খান, অফিস সম্পাদক সৈকত আহমদ, প্রশিক্ষণ সম্পাদক নাজমুল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈয়দ মোস্তফা আসাদ, সদস্য- রাহুল আহমদ, সাঈদী আহমদ, বাচ্চু মিয়া, সুমন আহমদ ও আরাফাত হোসেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ