শুক্রবার, এপ্রিল ২৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৫ ফেব্রুয়ারী ২০ ২৩
৫:২৮ অপরাহ্ণ

জাহান সভাপতি, তৌফিক সম্পাদক
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১০নং ওয়ার্ড শাখার কাউন্সিল

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর আওতাধীন ১০নং ওয়ার্ড শাখার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১৩ ফেব্রুয়ারি, সোমবার, বাদ মাগরিব শামিমাবাদস্থ লতিফিয়া দারুল কুরআন মাদরাসা কনফারেন্স হলে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হুসাইন আহমদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সহ সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান।

কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সহ সাংগঠনিক সম্পাদক রাকিবুর রহমান আতিক, সহ অফিস সম্পাদক হোসাইন আহমদ, ১০নং ওয়ার্ড আল ইসলাহর সভাপতি মাওলানা নোমান আহমদ, ১০নং ওয়ার্ড তালামীযের সাবেক সভাপতি হাফিজ আব্দুর রকিব ও ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আশফাক আহমদ খান।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ফেরদৌস আলম জাহানকে সভাপতি, সৈয়দ তৌফিক আলমকে সাধারণ সম্পাদক ও আব্দুল আলিমকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ সভাপতি আবু সাঈদ ওয়ালিদ, সহ সাধারণ সম্পাদক জুন্নুর আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান, ইমাম উদ্দিন, প্রচার সম্পাদক রুহুল আমীন রবিন, সহ প্রচার সম্পাদক এহসান আহমদ, অর্থ সম্পাদক ইয়ামিন আহমদ, অফিস সম্পাদক খালেদ আহমদ, সহ অফিস সম্পাদক লোকমান আহমদ, প্রশিক্ষণ সম্পাদক ফাহাদ আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক জিবান আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবু তালহা নাহিদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাসিফ আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহফুজুর রহমান, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাজু আহমদ, সদস্য- ইয়াসিন আহমদ, তুহিন আহমদ, রাহি আহমদ, তোফায়েল আহমদ, রেদওয়ান আহমদ, আবু সাঈদ, ছানী আহমদ, শাহী ইসলাম শাওন ও সৈয়দ সামির আলী।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ