২:৩৩ অপরাহ্ণ
ঝরণা তরুণ সংঘের সভা ও ছোটদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষ্যে সিলেট মহানগরীর ঝরণা তরুণ সংঘের উদ্যোগে এক আলোচনা সভা ও ছোটদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২৬ মার্চ শুক্রবার রাত ৯টায় সংঘের কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংঘের সভাপতি সাজুওয়ান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা আলকাছুর রহমান বলেন, ১৯৭১ সালে এবং এর পূর্ব থেকে বঙ্গবন্ধু সুদূর নেতৃত্বে দিয়ে একাত্তর সালে এদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধুর কারনে জাতি আজ গর্বিত। তেমনি বিশ্বে জাতি মাতা উঁচু করে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় অর্জন হলো দেশের অংখন্ড স্বাধীনতা আর সার্বভৌমত্ব পালন করা। তিনি উপস্থিত সকলকে স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী উদযাপন যথাযথ মর্যাদার সাথে পালন করার পরামর্শ দেন।
সংঘের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন ও জাকির ইফতেখার খানের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংঘের উপদেষ্টা সদস্য রোটারিয়ান ডা. মঞ্জুরুল হক, রোটারিয়ান এডভোকেট আলী আজগর, ডা. জাকারিয়া মানিক, ঝরণারপার জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি সিকান্দর আলী, ডা. হেলাল উদ্দিন, সংঘের সহ সভাপতি আব্দুল মালেক, সহ সাধারণ সম্পাদক মামুন আহমদ প্রমুখ।
সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহবুব আলম। আলোচনা সভা শেষে ছোটদের চিত্রাংকন প্রতিযোগিতায় ৫জন শিশুকে নির্বাচিত করা হয় এবং সংবর্ধিত অতিথিদের হাত দিয়ে প্রতিযোগিদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা আলকাছুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন আমন্ত্রিত অতিথিসহ সংঘের নেতৃবৃন্দ। শেষে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এতে মোনাজাত করেন ঝরণারপার জামে মসজিদে পেশ ঈমাম মাওলানা শরীফ উদ্দিন।