বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১০ ডিসেম্বর ২০ ২০
১২:৪৯ পূর্বাহ্ণ

সামাদ পুত্র ডনকে মূল্যায়ন করায় প্যারিস মহানগর আ.লীগের অভিনন্দন

জগন্নাথপুর প্রতিনিধি:: স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী জাতীয় নেতা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর আলহাজ আবদুস সামাদ আজাদের পুত্র আজিজুস সামাদ আজাদ ডনকে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মনোনীত করে দলে মূল্যায়ন করায় ফ্রান্সের প্যারিস মহানগর আওয়ামীলীগ পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। সেই সাথে সামাদ পুত্র আজিজুস সামাদ আজাদ ডনকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা।
৮ ডিসেম্বর মঙ্গলবার এ উপলে প্যারিসে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্যারিস মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক (১ম) আজমল হোসাইন, ফ্রান্স যুবলীগের অন্যতম নেতা কামরুল ইসলাম সেলিম জয় কামাল, জগন্নাথপুর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজহারুল হক ভূঁইয়া শিশু, জগন্নাথপুর পৌর এসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক মোঃ সুমন আহমদ, ফ্রান্স যুবলীগ নেতা দবির আহমদ ভূঁইয়া, ইকবাল হোসেন, জুবেল আহমদ, জাহেদ মিয়া, আবু খালেদ, জুয়েল আহমদ প্রমূখ। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ