৭:৫৩ অপরাহ্ণ
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর নবনিযুক্ত উপাচার্যকে এনইইউবি বিজনেস ক্লাবের শুভেচ্ছা
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে বিশ্ববিদ্যালয়ে বিজনেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। ১৭ ফেব্রুয়ারী, ২০২১ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় এনইইউবি বিজনেস ক্লাবের সদস্যরা উপাচার্য মহোদেয়ের অফিস কক্ষে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক, এপ্ল্যায়েড সোসিওলোজী ও সোসাল ওয়ার্ক বিভাগের প্রধান প্রফেসর মোঃ তানভীর আহমেদ চৌধুরী, সহকারী অধ্যাপক ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান তাহারাত নেওয়াজ, সহকারী অধ্যাপক শামীম আল আজিজ লেলিন, মোঃ নাসির উদ্দিন এবং জাহান জেব ইবনে খালেদ জিন্নাহ।
বিজনেস ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি-সানজিদা খানম সুইটি, সহ সভাপতি-নবেয়া আক্তার ঝুমা, যুগ্ম সাধারণ সম্পাদক- মায়িশা তাসমিয়া, আমিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক-হাবিবুর রহমান, সহকারী সম্পাদক-আমিনুল ইসলাম সুমু, যোগাযোগ সম্পাদক-মনোয়ার হোসেন, বিজনেস ক্লাবের সাবেক সভাপতি সাইদ আব্দল্লাহ হোসাইন এবং সাবেক কার্যকরী সদস্য-আফরোজা ইসলাম। উপাচার্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বিজনেস ক্লাবের বিভিন্ন কর্মকান্ডের খোজখবর নেন। তিনি পড়াশুনার পাশাপাশি ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন।