১০ :৪৭ অপরাহ্ণ
ভাদেশ্বর সোসাইটি নিউজার্সি ইনক’র উদ্যোগে শতাধিক পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান
ভাদেশ্বর সোসাইটি নিউজার্সি ইনক (ইউএসএ) এর উদ্যোগে শতাধিক দুঃস্থ অসহায় পরিবারের মধ্যে দেড় লক্ষাধিক টাকা নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
সোমবার বিকাল ৪টায় ভাদেশ্বর নালিউরি কমিউনিটি সেন্টারে ইউসুফ আলী মাস্টারের সভাপতিত্বে শামসুল ইসলাম স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ।
সৈয়দ এহতেশামুল ইসলাম সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ আহমদ সিরাজ, মাস্টার তারেক জলিল, যুক্তরাজ্য প্রবাসী শাহাজান সিরাজ ধারা, ইউপি সদস্য শেখ মিলাদ হোসেন, আলী আসকর পাপলু প্রমুখ।
আর্থিক সহযোগিতা প্রদানে উপস্থিত খালেদ সিরাজ, আনিসুজ্জামান পাপলু, নাজিম উদ্দিন আহমদ, ফরহাদ আহমদ চৌধুরী, ওয়াহিদুল হক শিমু,নজরুল ইসলাম,কামাল উদ্দিন,আলী আসকর পাপলু, সৈয়দ রাফসান আহমদ,আবু জাফর প্রমুখ।