বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১০ মার্চ ২০ ২৪
১০ :২৮ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলামকে ব্যাংকার্স ক্লাবের সংবর্ধনা

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ব্যাংকার্স ক্লাব, সিলেট এর সভাপতি সাইফুল ইসলাম এর প্রধান কার্যালয়ে বদলী উপলক্ষে ব্যাংকার্স ক্লাব সিলেট এর উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান ১০ মার্চ ২০২৪ রাতে বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব মোঃ আমিনুল ইসলাম।

ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব খালেদ আহমদ‌ এর সভাপতিত্বে মঞ্চে উপবিষ্ট ছিলেন ব্যাংকার্স ক্লাব সিলেট এর সাধারণ সম্পাদক জনাব চৌধুরী তামান হাসিব।

বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক জনাব প্রবীর কুমার দাস, জনতা ব্যাংক পিএলসির ডিজিএম মোঃ মনির হোসেন, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ, উত্তরা ব্যাংকের ডিজিএম আতিকুর রহমান, ইসলামী ব্যাংকের জোনাল হেড জাকির হোসেন, পূবালী ব্যাংকের এজিএম ইশফাকুর রহমান কোরেশী, ঢাকা ব্যাংকের ভিপি সুমন বণিক, মার্কেন্টাইল ব্যাংকের জোনাল হেড দেবজ্যোতি মজুমদার, ওয়ান ব্যাংকের কর্মকর্তা চৌধুরী মুশতাক আহমদ, ক্লাবের মূখ্য সমন্বয়কারী মোঃ আব্দুল হাদী প্রমুখ।

বিদায়ী অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম বলেন সিলেট অফিসে এক বছরের দায়িত্ব পালন স্মরণীয় হয়ে থাকবে। তিনি সিলেট বিভাগে আর্থ সামাজিক উন্নয়নে ব্যাংকসমুহের ভূমিকার প্রশংসা করেন।

বক্তারা বিদায়ী অতিথি নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম কে একজন দক্ষ সেন্ট্রাল ব্যাংকার‌ আখ্যায়িত করে প্রধান কার্যালয়ে ফিরে গিয়ে তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ