১১:১৮ অপরাহ্ণ
এপেঃ হাবিবুন্নবী সাহেদ এপেক্স ক্লাব অব সুরমা ভিউর প্রেসিডেন্ট নির্বাচিত
এপেক্স ক্লাব অব সুরমা ভিউর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এপেক্সিয়ান হাবিবুন্নবী সাহেদ।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে সিলেট নগরীর একটি রেস্তোরাঁয় এপেক্স ক্লাব অব সুরমা ভিউর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে এপেক্সিয়ান হাবিবুন্নবী সাহেদকে নির্বাচিত করা হয়।
এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র প্রেসিডেন্ট মোঃ আদিল হোসেন এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেঃ এডভোকেট একেএম সামিউল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেঃ আখতার হোসেন খান, এনএসডি এপেঃ মোঃ শাহেদুর রহমান শাহেদ, এপেক্স ডিষ্ট্রিক্ট-৪ গভর্নর এপেঃ এডভোকেট জালাল উদ্দিন, নব নির্বাচিত গভর্নর এপেঃ এডভোকেট মোঃ আব্দুল খালিক, এপেক্স বাংলাদেশের লাইফ মেম্বার এপেঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, পিডিজি এপেঃ আহমদ জাকারিয়া, এপেঃ এডভোকেট মিসবাউর রহমান আলম, পিডিজি এপেঃ এডভোকেট মাছুম আহমদ, অতীত সভাপতি এপেঃ মাহবুবুর রহমান এরশাদ, এপেঃ ময়নুল ইসলাম খান শাহেদ, এপেঃ জয়ন্ত চন্দ্র ধর, এপেঃ কৃষিবিদ একেআজাদ ফাহিম, এপেঃ নাজমুল হুদা, এপেঃ এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল।
এসময় এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ হাবিবুন নবী শাহেদ, ভাইস প্রেসিডেন্ট এপেঃ এসএ শফি, সেক্রেটারী এপেঃ হাফিজ শাহ আদনান, কোষাধ্যক্ষ এপেঃ আব্দুর রহমান তুহিন।
বার্ষিক সাধারন সভায় নির্বাচন শেষে নতুন কমিটি ঘোষণা দেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেঃ এডভোকেট ্একেএম সামিউল আলম।
নির্বাচন শেষে নব নির্বাচিত গভর্নর এপেঃ এডভোকেট মোঃ আব্দুল খালিকে ক্লাবের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। পরে ক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
উল্লেখ্য এপেঃ হাবিবুন্নবী সাহেদ এপেক্স ক্লাব অব সুরমা ভিউর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে গতবছরে ক্লাবের নিয়মিত কার্যক্রম সহ বিভিন্ন মানবিক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সকলের নজর কাড়তে সক্ষম হন।