৫:৪৭ অপরাহ্ণ
দক্ষিণ সুরমায় মা ও শিশু মৃত্যু হ্রাস করার লক্ষ্যে সচেতনতামূলক মা সমাবেশ
দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ৪ ফেব্রুয়ারি সোমবার উপজেলার তেতলী ইউনিয়নের বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মা ও শিশু মৃত্যু হ্রাস করার লক্ষ্যে সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামালের সভাপতিত্বে ও তেতলী ইউনিয়ন স্বাস্থ্য সহকারী সোনারা বেগম এর উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য ও শিক্ষা অফিসার সুমিত রায়।
বিশেষ অতিথির অতিথির বক্তব্য রাখেন সিলেট সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য তত্বাবাধয়ক প্রবোধ রঞ্জন দাস,দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক বিশ্বজিৎ চক্রবর্তী, সহকারী স্বাস্থ্য পরিদশর্ক নিরঞ্জন মালাকার।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী জমিলা চৌধুরী, শামীম আহমদ,বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাজিয়া খানম ও ওয়ারিছ আলী, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন রোসনা বেগম, জেসমিন বেগম সহ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ।