১০ :৩০ অপরাহ্ণ
৭ই মার্চে হযরত শাহজালাল (রহঃ) ফাযিল মাদরাসায় আলোচনা সভা
বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত স্বাধীনতা স্বপক্ষের ওলামা মাশায়েখদের নিয়ে গঠিত’ বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী বলেন, ৭ই মার্চের ভাষণই স্বাধীনতা তরান্বিত করেছিল। বাংলার মানুষের বুকে নবচেতনা সৃষ্টি করে। ফলে নিরস্ত্র বাঙালি জাতি একটি শক্তিশালী সশস্ত্র বাহিনীকে পরাজিত করে বিশ্বের বুকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম লাভ করে। মুক্তিযুদ্ধের সেই চেতনাকে লালন করে বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে দেশের উন্নয়নের কাজ করার আহবান জানান।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে হযরত শাহজালাল (রহঃ) ফাযিল (প্রস্তাবিত কামিল) মাদরাসা গোয়ালাবাজার, ওসমানীনগরের উদ্যোগে মাদরাসার হল রুমে মাদরাসা অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন ও ভাষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের মাদরাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলীসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।