সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
কমলগঞ্জ প্রতিনিধি ::
৮ মার্চ ২০ ২৫
১০ :৫৪ অপরাহ্ণ

কমলগঞ্জে সাদির ট্রাস্টের ৪ শতাধিক অসহায়ের মাঝে রজানের ইফতার সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে সৌদি প্রবাসী সালেহ আহমদ সাদির আলীর নামীয় সংগঠন সাদির ট্রাস্টের উদ্যেগে ৪ শতধিক দরিদ্র অসহায় পরিবারের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (৮ মার্চ) সকাল থেকে উপজেলার শমশেরনগর আব্দুল মছব্বির একাডেমী সড়কে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সাদির সাদির ট্রাস্টের প্রতিনিধি জাহির আলী জানান, গত কয়েকদিন ধরে শমশেরনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে সাড়ে ৪ শত দরিদ্র অসহায় পরিবারের তালিকা করা হয়।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা সৌদি আরব থেকে অর্থ পাঠালে একটি পরিবারের এক সপ্তাহের খাবার চাল, ডাল, তেল, সেমাই খেজুর, ছোলা,পিয়াজ,আলু ও লবন মিলিয়ে এক একটি বেগ করা হয়েছে। তালিকাকৃত পরিবারের মাঝে আগেই একটি করে কার্ড প্রেরণ করা হয়।

শনিবার সকালে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন লেখক, সমাজ সেবক ও সাংবাদিক মুজিবুর রহমান ও সমাজ সেবক মিজানুর রহমান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ