৫:১৬ অপরাহ্ণ
বড়লেখায় জনতা ব্যাংকের কম্বল বিতরণ
জনতা ব্যাংক লিমেটেড এর সৌজন্যে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগে গরীব অসহায়দের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
২৩ ডিসেম্বর শুক্রবার সকালে কম্বল বিতরণ কার্যক্রম ভার্চুয়ালী সংযুক্ত হয়ে উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্মসচিব মেশকাত আহমেদ চৌধুরী।
তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, জনতা ব্যাংক লিমিটেড ব্যাকিং কার্যক্রমের পাশাপাশি গরীব ও অসহায় মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সব সময় তাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি তাদেরকে আশ্বস্ত করেন। তিনি জনতা ব্যাংকের এ ধরনের কার্যক্রমের সাথে যারা জড়িত সবাইকে ধন্যবাদ জানান।
বিভাগীয় কার্যালয়, সিলেট এর মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ এর উপস্থিতি ও সার্বিক তত্বাবধানে এ কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রনজিত কুমার দাস, দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস শিমুল,জনতা ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক পীযুষ কান্তি দাশ, বিভাগীয় কার্যালয়ের সিনিয়র অফিসার মোঃ জিয়াউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় ৬ শতাধিক গরীব এবং অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।