সোমবার, জুন ২২, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
৬ জানুয়ারী ২০ ২৫
৭:১৬ অপরাহ্ণ

মাদানিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুসাইন আহমদ’র সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময়

জামেয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে’র সহ সভাপতি, মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক, মাসিক আল-ফারুকের উপদেষ্ঠা সম্পাদক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী, আলহাজ্ব হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী এর সাথে সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন) এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ (মানবজমিন) এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন মাদানিয়া মাদ্রাসার শিক্ষক হাসান বিন ফাহিম, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), আশিক আলী (যুগান্তর), সালেহ আহমদ সাকী (শ্যামল সিলেট), নবীন সুহেল (কালবেলা),রোহেল উদ্দিন (গণমুক্তি), মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)। মতবিনিময় সভায় অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ