বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি:
১৫ ডিসেম্বর ২০ ২৪
৫:৫৪ অপরাহ্ণ

ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সাথে এআইটি দায়িত্বশীলগণের সৌজন্য সাক্ষাত

গত ১৪ নভেম্বর ২০২৪ইং বৃটেনে আগত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে বৃটেনের সর্বদলীয় উলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম- এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকে’র সভাপতি মাওলানা সালেহ আহমদ ভূইয়ার নেতৃত্বে ক’জন দায়িত্বশীলগণের সমন্বয়ে এক সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়।

সাক্ষাতকালে সর্বপ্রথম সংগঠনের সভাপতি এআইটির আদ্যেপান্ত সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন এবং এর পর প্রতিনিধি দলের দায়িত্বশীলগণ নিজ নিজ পরিচয় জ্ঞাপন করেন।পরিশেষে সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট ও বর্ষিক মেগাজিন প্রদান করা হয়।

কমিনিউটি নেতা মাওলানা শাহ মিজানুল হক এর সহযোগিতায় এতে উপস্হিত ছিলেন সংগঠনের সহ সভাপতি হাফিজ হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক সাহেদ, কোষাধ্যক্ষ শেখ মুনাওয়ার হুসাইন, এডুকেশন সেক্রেটারী মাওলানা দিলুয়ার হুসেন এবং প্রেস ও পাবলিসিটি সেক্রেটারী মাওলানা জালালুদ্দীন কালারুকী। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ