বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২২ এপ্রিল ২০ ২০
৮:০ ৪ অপরাহ্ণ

গ্রীসে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত প্রবাসী বাংলাদেশী

তাইজুল ফয়েজ, গ্রীস থেকে:: আদি সভ্যতার দেশ গ্রীসের রাজধানী এথেন্সে সরকারি  হসপিটালে পরীক্ষা-নিরীক্ষা শেষে করোনা ভাইরাস পজেটিভ আক্রান্ত ব্যক্তির নাম হাজী সিদ্দিকুর রহমান (মাদারীপুর) তিনি গ্রীসের একটি মসজিদের আবাসিক ম্যাচে অবস্থান করতেন । গ্রীসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মো.জসিম উদ্দিন এনডিসি সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছেন বলে জানিয়েছেন দূতাবাসের কাউন্সিলর সুজন দেবনাথ। তিনি বলেন প্রবাসীদের সতর্ক অবস্থানে থেকে করোনা বিষয়ক পরিস্থিতি মোকাবেলা করতে হবে। একজন প্রবাসী বাংলাদেশির আক্রান্ত খবর আমাদেরকে মর্মাহত করেছে। সাংবাদিক মুন্না জানিয়েছেন আদিবাসী ক্যাম্পে করোনা আক্রান্ত আজ ২১ শে  এপ্রিল ২০২০ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ষ্টার নিউস জানিয়েছেন যে , অনুষ্ঠানিভাবে করোনাভাইরসের কোন খবর জানানো হবেনা কারণ গ্রীসের পেলোপনিসি অঞ্চলের একটি শহরে থাকা কয়েকটি শরণার্থী  কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রে ১৫০ জন  অভিবাসী আক্রান্ত হয়েছেন ,যার মধ্যে ২৮ বছর বয়সী গর্ভবতী একজন সোমালিয়ান আফ্রিকান নাগরিক রয়েছেন।   ধারণা করা হচ্ছে আক্রান্তের সংখ্যা আরো বেশি হতে  পারে , তা নিশ্চিত করার জন স্থানীয়  হাসপাতালের সাথে যোগ দিয়েছেন অধ্যাপক সটিরিয়াস চিউডরাস এবং নাগরিক সুরক্ষা প্রতি মন্ত্রী নিকোলাস খারদালিয়াস। 
গ্রীসে  করোনাভাইরাসজনিত কারণে আরও দু'জন মারা গেছেন এবং মোট মৃতের সংখ্যা ১১৯ আক্রান্তের সংখ্যা ২৪০১ এ পৌঁছেছে।
২৭এপ্রিল লকডাউন  শিথিল করার সরকারের পরিকল্পনা থাকলেও সরকারকে আবার নতুন করে ভাবতে হবে বলে অনেকে মন্তব্য করেছেন।


 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ