৮:১৫ অপরাহ্ণ
হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিষ্টাতা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন খান বলেছেন, হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে দানশীল ব্যাক্তিদের এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) মজুমদারিস্থ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশের বিভাগীয় কার্যালয়ে বেলা ১২টায় বিভাগীয় সাধারন সম্পাদক দিলোয়ার হেসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যনিবাহী সদস্য সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিষ্টাতা চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান।
প্রধান বক্তা বিশিষ্ট লেখক গবেষক এ কে আজাদ খান। বিশেষ অতিথ হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা গীতিকার পরিষদের সভাপতি মাসুক আহমদ তাহের, বিশিষ্ট রাজনিতীবিদ হুমায়ুন কবির মাসুক, কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আবুল কালাম, জেলার সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার, কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল হাসান, জসিম উদ্দিন, হাওয়া বেগম, ফাতেমা জান্নাত, রিপন আহমদ, আব্দুস সামাদ, সুমন সরকার প্রমুখ