এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)::
১:৪০ পূর্বাহ্ণ
হোমনায় সরকারী খাস জমি থেকে মাটি কেটে বিক্রি ঝুঁকিতে পঞ্চবটি ব্রীজ
কুমিল্লার হোমনা উপজেলার নিলখী ইউনিয়নের পঞ্চবটি ব্রীজের নিকট থেকে নিলখী মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত সরকারি খাসজমি থেকে এস্কেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রয় করছে একটি চক্র।এতে পঞ্চবটি ব্রীজটি ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানা গেছে।এ ব্যাপারে ব্যবস্থা নিতে গত ৯ মার্চ জৈনিক তোফাজ্জল হোসেন বাদী হয়ে তিতাস উপজেলার উত্তর আকালিয়া গ্রামের হানিফা আমিন,হাসান ও কুদ্দুসের নাম উল্লেখ করে ১০/১৫ জনের বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ দাখিল করেছেন।অভিযোগ সূত্রে জানাযায়, এই
চক্রটি প্রতিদিন এস্কেভেটর দিয়ে মাটি কেটে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।তারা লাভবান হলেও ব্রীজের নিকট থেকে মাটি কাটার ফলে ব্রীজের গোড়ার মাটি সড়ে গিয়ে
ব্রীজের বিরাট ক্ষতি হচ্ছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে টাকার বিনিময়ে ম্যানেজ করে এ চক্রটি সরকারি খাস জমি থেকে মাটি কেটে বিক্রি করা হলেও তিনি জেনেও না জানার ভান করছেন।বরং উল্টো কেহ অভিযোগ করতে চাইলে তিনি তার বিরুদ্ধে অবস্থান নেন।মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নিলখী মৌজার ১ নং খাস খতিয়ান ভুক্ত জমিতে একটি মাটি কাটার ইস্কেভেটর রয়েছে। আশে-পাশের জায়গা হতে মাটি কেটে বড় বড় গর্ত করে ফেলেছে। তবে ইস্কেভেটর চালক বা অন্য কাউকে পাওয়া যায়নি।তবে
এলাকাবাসী জানান,প্রতিদিন এস্কেভেটর দিয়ে মাটি কেটে ট্রাক্টরের সাহায়্যে অন্যত্র মাটি বিক্রি করা হচ্ছে।এ ব্যাপারে অভিযুক্ত হানিফা আমিনের মুঠো ফোনে ফোন করলে দাম্ভিকতার সাথে তিনি বলেন, সরকারি জায়গা থেকে মাটি কাটলে আপনার সমস্যা কি? তাছাড়া আমি আমার নিজের জমি থেকে মাটি কাটছি। সরকারী জমি থেকে কাটিনি।শ্রেণি পরিবর্তন করার জন্য ভূমি অফিস থেকে অনুমতি নিয়েছেন কি না প্রশ্ন করলে তিনি বলেন, নায়েবের নিকট থেকে মৌখিক অনুমতি নিয়েছেন তিনি।তবে অভিযোগকারী তোফাজ্জল হোসেন জানান, তার হানিফা আমিনের জমি অনেক দুরে।সে সরকারী খাস জমি থেকে মাটি কেটে বিক্রি করছে।এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে সরেজমিনে গিয়ে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছি। প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ দিকে নিলখী ইউনিয়ন ভূমি কর্মকর্তা হারাদন দাস বলেন, সরেজমিনে গেলে অভিযুক্তরা জানান,তাদের জমি থেকে মাটি বিক্রি করছেন। তবে ম্যাপ অনুযায়ী এখানে সওজ এবং নদীর জমি রয়েছে। তাই সার্ভেয়ারের সাহায্যে নির্ধারণ করা প্রয়োজন বলে প্রতিবেদন দেয়া হবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
জগন্নাথপুরে রাণীগঞ্জ কলেজে শিক্ষকদের মা'রামা'রি, এলাকায় উত্তে'জনা!
এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন
গোলাপগঞ্জে মা'দক ব্যবসায়ী কর্তৃক ছু'রিকা'ঘাত, গ্রেফ'তার ৩
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ…
সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে-প্রবাসীকল্যাণ মন্ত্রী
জগন্নাথপুরে কোমলমতি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য
কমলগঞ্জে হীড বাংলাদেশ মাইক্রো ফাইন্যান্সের পক্ষ থেকে ৭৫…
ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা…
জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন:…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ