২:১২ অপরাহ্ণ
নবী-রাসূলগণের অনুসরণই আদর্শ মানুষ হওয়ার পূর্বশর্ত: এস এম মনোয়ার হোসেন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মনোয়ার হোসেন বলেন, মহান আল্লাহ মানবজাতির হেদায়াতের জন্য অসংখ্য নবী-রাসূল পাঠিয়েছেন। আর যুগে যুগে আগত নবী-রাসূলগণ মানুষকে উত্তম আদর্শের মাধ্যমেই আল্লাহর দিকে আহবান করেছেন। সর্বশেষ হযরত মুহাম্মদ (সা.) তাঁর সুমহান আদর্শ দিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন।
তাই আদর্শ মানুষ হওয়ার জন্য নবী-রাসূলগণের সুমহান আদর্শ অনুসরণ করা আমাদের জন্য অপরিহার্য। মানুষকে আল্লাহর নির্দেশ পালনের আহবান জানানো মুসলিম উম্মাহর অন্যতম বৈশিষ্ট্য। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, তোমরাই সর্বোত্তম জাতি, যাদেরকে মানুষের কল্যাণের জন্য নির্বাচিত করা হয়েছে, তোমরা সৎকাজের আদেশ দেবে, অসৎকাজ থেকে বারণ করবে এবং মহান আল্লাহর প্রতি ঈমান দৃঢ় রাখবে।
এই আয়াত থেকে বুঝা যায়, দ্বীনের প্রতি আহবান করা স্বয়ং আল্লাহর নির্দেশ। তাই একক ও সামগ্রিকভাবে সাধ্যমতো তা পালন করা ওয়াজিব। কেননা মহান আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে এমন এক দল হোক, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎকাজের আদেশ দেবে, অসৎকাজ থেকে নিষেধ করবে; তারাই সফলকাম। তাই নবী-রাসূলগণের আদর্শ অনুসরণ করে আল্লাহর পথে আহবান করতে হবে। ২৪ অক্টোবর’২৩, শুক্রবার, বাদ জুমুআ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২৫নং ওয়ার্ড শাখা আয়োজিত ‘আদর্শ মানুষ গঠনে দ্বীন পালনের অপরিহার্যতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি আতিকুর রহমান সাকের। শাখা সহ-সভাপতি আমজাদ হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আলী আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সভাপতি মো. আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন সামাদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান রাসেল ও সিলেট মহানগরীর ২৭নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আরকান খান মোহন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর ২৫নং ওয়ার্ড শাখার সহ-সাধারণ সম্পাদক সাকিব হোসেন ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক সুহুল আমীন জুয়েল, প্রচার সম্পাদক শাহীর আহমদ আবির, অর্থ সম্পাদক মো. মহরম প্রমুখ।