বুধবার, মে ৬, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
১ জানুয়ারী ২০ ২১
২:৪৪ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
 নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের মামলায় মসজিদ কমিটির সভাপতিসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।

প্রায় তিন মাস তদন্ত শেষে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জিসানুল হক।

গত ৪ঠা সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ চলাকালে পশ্চিম তল্লার ওই মসজিদে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন ৩৭ জন। আর চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান ৩৪ জন।

বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে পাঁচটি তদন্ত কমিটি গঠন করেছিল ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, তিতাস গ্যাস, ডিপিডিসি, সিটি করপোরেশন। সেই তদন্তে ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে অনিয়ম ও গাফিলতির নানা তথ্য।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ