মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
৩০ জানুয়ারী ২০ ২৫
৬:৪৩ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জ শিক্ষক সমি.তির আহবায়ক ক.মি.টি গ.ঠন

বাংলাদেশ শিক্ষক সমিতি (এমপিওভুক্ত) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে এ কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক করা হয় দলইরগাঁও উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক জাহের আলী ও কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল উদ্দীনকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয় ।

কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন যথাক্রমে, তেলিখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কান্তি নাথ, ছনবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রফিক, পারকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ঢালারপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি বেগম, যুগ্ম সচিব তেলিখাল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জিয়াউর রহমান মিজান, ছনবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল লতিব, সাংগঠনিক সম্পাদক পূর্ণাছগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহেদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহ প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ভাটরাই উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল বশর, সদস্য মনোনীত হলেন, দলইরগাঁও উচ্চ বিদালয়ের সহকারি শিক্ষক এখলাছুর রহমান, কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহফুজুর রহমান, ঢালারপাড় উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিক্কন সরকার, শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক লিয়াকত আলী, রণিখাই হুমায়ুন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সদর উদ্দিন, চাটিবহর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেস আলী।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ