বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৭ মার্চ ২০ ২১
১২:২৯ পূর্বাহ্ণ

খন্দকার মুক্তাদিরের রোগমুক্তি কামনায় ১নং জালালাবাদ ইউপির ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে দোয়া

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও তাঁর সহধর্মীনির রোগমুক্তি কামনায় সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) বাদ জুম্মা স্থানীয় ইসলামগঞ্জ বাজার কেন্দ্রীয়

জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে মোনাজাত পরিচালনা করেন কালারুকা মিসবাহ উল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা খলিলুর রহমান।  

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন, কালারুকা পূর্ব পাড়া জামে মসজিদের সাবেক ঈমাম মাওলানা আব্দুস সালাম, ইসলামগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আমিরুল হক, বিশিষ্ট মুরব্বী শামসুল ইসলাম  (সোনাধন), সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও জাতীয়তাবাদী প্রযুক্তি দল সিলেট জেলা শাখার আহ্বায়ক শামছু উদ্দিন, ১নং জালালাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিয়াউল হক মাছুম, নুর আলী, সিরাজুল ইসলাম, আফরোজ মিয়া, ছলিম উদ্দিন, আবুল কাশেম, মামুন আহমদ, মিজান আহমদ, সাজ্জাদ মিয়া, জাহেদ আহমদ, রাফি আহমদ, ইয়াকুব আলী, রুবেল আহমদ, সাইফুর রহমান, জাকির আহমদ, আল আমিন, দুলাল মিয়া, নাঈম আহমদ। এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ