মঙ্গলবার, জুন ২৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৮ জানুয়ারী ২০ ২৪
১০ :৩৬ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব সিলেট গ্রীণ সিটির বার্ষিক সভা ও কমিটি গঠন

রোটারি ক্লাব অব সিলেট গ্রীণ সিটির বার্ষিক সভা ২০ জানুয়ারী ২০২৪ইং শনিবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়ছে।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আলমগীর হোসেন পিএইচএএফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মো: জৈন উদ্দিন।

জাতীয় সংগীত পরিচালনা করেন রোটারিয়ান রোটারিয়ান কবিরুল ইসলাম। রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান আনোয়ার হোসেন। সভায় অর্ধ বার্ষিক রিপোর্ট পেশ করেন ক্লাব সেক্রেটারী রোটারিয়ান আব্দুল হাকিম।

ক্লাবের বায়োলজ অনুযায়ী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল। তিনি ২০২৪-২৫ রোটারি বর্ষের বোর্ড অব ডাইরেক্টর এর নির্বাচিত সদস্যদের নাম ঘোষনা করেন।  

নির্বাচিত সদস্যরা হলেন-প্রেসিডেন্ট রোটারিয়ান মো: দেলোয়ার হোসেন পিএইচএফ, প্রেসিডেন্ট ইলেক্ট জহিরুল ইসলাম জহির, আইপিপি আলমগীর হোসেন পিএইচএফ, ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাকিম, ভাইস প্রেসিডেন্ট মো: আনছার মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহসান হোসেন, সেক্রেটারী মো: আলমগীর হোসেন-২, ট্রেজারার দিদার আহমদ, ক্লাব টেইনার তোফাজ্জল হোসেন কিবরিয়া, সার্জেন এন্ড আনর্স ইকবাল উদ্দিন, ডাইরেক্টর ক্লাব সার্ভিস ইয়াহিয়া আহমদ পিএইচএফ, সিপি, ডাইরেক্টর কমিউনিটি সার্ভিস মো: আনোয়ার হোসেন পিএইচএফ, ডাইরেক্টর ভোকেশনাল সার্ভিস মো: কবিরুল ইসলাম পিএইচএফ, ডাইরেক্টর ইউয়র্থ সার্ভিস মাহমুদ আলম এমপিএইচএফ, ডাইরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস আব্দুর রশিদ পিএইচএফ, ভোলেটিন এডিটর শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ, ডাইরেক্টর ক্রিপেশ দেবনাথ, ডাইরেক্টর তপু রায়, ডাইরেক্টর জৈন উদ্দিন, ডাইরেক্টর অলি আহমদ পিএইচএফ, ডাইরেক্টর মাহমুদ  হোসেন আরিফ, মেম্বার আতিকুর রহমান, এম.কে সোলেমান আহমদ, নাজিলা আরিফন খান, জাকিয়া আক্তার সাথী, তাহমিনা আক্তার, শামিমা শারমিন শাম্মি, সালমা বেগম, জাহেদা আক্তার রুমি, তাহেরা বেগম, নিলুফা আক্তার নিলা প্রমুখ। বার্ষিক সভায় উপস্থিত রোটারি সদস্যবৃন্দ ২০২৪-২৫ রোটা বর্ষের বোর্ড অব ডাইরেক্টরস এর কমিটি অনুমোদন দেন।

সভায় প্রেসিডেন্ট ইলেক্ট সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে ক্লাবকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতি বর্তমান প্রেসিডেন্ট রোটারিয়ান আলমগীর হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ