১০ :০ ৬ অপরাহ্ণ
বৃহত্তর ফরিদপুর এসোসিয়েশন শাবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত বৃহত্তর ফরিদপুর এসোসিয়েশনের শিক্ষার্থীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১১ই নভেম্বর) সুনামগঞ্জের নীলপুরের বন্যা কবলিত এলাকায় দুস্ত ও গরীর মানুষের মাঝে শীতবস্র বিতরণ কর্মসূচি পালন করে।
এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মো: তানভীর আহম্মেদ এবং সাধারণ সম্পাদক মো: নাহিদ হাসান। এসোসিয়েশনের সভাপতি মো: তানভীর আহম্মেদ বলেন, পদ্মার পাড়ের ৫ টি জেলার (শরীয়তপুর , মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও ফরীদপুর) ছাত্র-ছাত্রীদের নিয়ে আমাদের এসোসিয়েশনটি গঠিত।
সাধারণ এই ৫ টি জেলার ছাত্র-ছাত্রীদের সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে অংশগ্রহণ করে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। আমাদের এলাকার ছাত্র-ছাত্রীদের সহযোগিতার পাশাপাশি দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের মুখে হাসি ফোটাতে চেষ্টা করছি।