শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১০ অক্টোবর ২০ ২২
১২:১৫ পূর্বাহ্ণ

ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বাংলাদেশ ব্যাংক নিবাস মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক নিবাস মসজিদ কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে এক আলোচনা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ৯ অক্টোবর ২০২২ জোহরের নামাজের পূর্বে মহানবী (সাঃ) জীবনী নিয়ে আলোচনা এবং নামাজের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মসজিদ কমিটির সভাপতি ছালেহ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী মোস্তফা জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্বে) মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক আবু তৈয়ব মোঃ আব্দুল্লাহ, মোঃ আতিকুর রহমান, মোঃ জাবেদ আহমদ।

প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংক নিবাস মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা খালেদ জুবায়ের। নিবাসের নিরাপত্তা কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন, যুগ্ম পরিচালক মোঃ ওয়ারিছ উদ্দিন, মোঃ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ আলী আকতার, এটিএম হাবিবুল্লাহ, সিবিএ সভাপতি মোঃ আজিজুর রহমান প্রমুখ আলোচনা ও মোনাজাতে উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে শিরণী বিতরণ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ